দিরাইয়ে দেশীয় তৈরি মদ সহ দুই জন গ্রেপ্তার

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৬

দিরাইয়ে দেশীয় তৈরি  মদ সহ দুই জন গ্রেপ্তার

 

প্রেস বিজ্ঞপ্তিঃ

সুনামগঞ্জের  দিরাই থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) শাহ আলম বিপি-9019222688, সঙ্গীয় কং/১০৮১ ইমন আহমদ ইমরান, বিপি-৯৬১৭১৯৬৯৮৭, সর্ব কর্মস্থল-দিরাই থানা, সুনামগঞ্জ গত ইং ২৮/০৮/২০২৬খ্রিঃ সহ থানা এলাকায় দিবাকালিন মোবাইল-৭ ডিউটি করাকালে দিরাই থানাধীন দিরাই পৌরসভা এলাকায় অবস্থানকালীন সময় দুপুর অনুমান ১৫:৫০ ঘটিকায় স্থানীয়দের মাধ্যমে সংবাদ পান যে, দিরাই থানাধীন স্বরমঙ্গল ইউনিয়নের অর্ন্তগত দিরাই-শ্যামারচর রোড সংলগ্ন নোয়াগাঁও সাকিনস্থ জনৈক মরমুজ আলীর দোকানের সামনে স্থানীয় জনতা দুইজন ব্যক্তিকে মদ সহ আটক করিয়া রাখিয়াছে। উক্ত ঘটনায় তিনি সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হন এবং উপস্থিত সাক্ষী ও পুলিশ সাক্ষীগনের সম্মুখে গৌতম তালুকদার (৩৫), পিতা- মৃত গৌরাঙ্গ তালুকদার, সাং-জটিচর, ইউ/পি-রাজানগর, ২। মোঃ শাহিনুর (৩৫), পিতা- মোঃ আজমত আলী, সাং-হাজারীপুর (নোয়াগাঁও), ইউ/পি-স্বরমঙ্গল, উভয় থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জদের নিকট হইতে ০৫ (পাঁচ) টি বোতলে সর্বমোট ২.৫ (দুই দশমিক পাঁচ) লিটার দেশীয় তৈরী মদ, যাহার মূল্য অনুমান (০৫×১০০০)= ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা। উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় এসআই (নিঃ) শাহ আলম থানায় হাজির হইয়া এজাহার দায়ের করিলে একটি মাদক মামলা রুজু হয় এবং বিধি মোতাবেকে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ