প্রকাশিত: ৮:৪৫ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬
ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও আইডিয়াল কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টায় কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
ভাতগাঁও আইডিয়াল কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও ১৩ নম্বর ভাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মো. আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভাতগাঁও আইডিয়াল কলেজ অ্যান্ড হায়ার এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অস্ট্রেলিয়া প্রবাসী এম শামিম আহমেদ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কলেজের প্রভাষক তুলি দে বেবী ও প্রভাষক কৃষ্ণা রানী।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মেঘলাল বৈদ্য। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী তানভীর হোসেন এবং গীতা পাঠ করেন শিক্ষার্থী জুমা রানী।
বিশেষ অতিথির বক্তব্য দেন যুক্তরাজ্য প্রবাসী মুজিবুর রহমান, ভাতগাঁও আইডিয়াল কলেজ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক এসএম সমরু মিয়া, কোষাধ্যক্ষ শাহীম আহমেদ তালুকদার, সম্মানিত সদস্য সিতু মিয়া, কলেজের প্রভাষক আবদুল কাদির চৌধুরী, ইসাকপুর-শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান, আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুময় দাস, গাগলাজুর মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আজিজুর রহমান, সপ্তগ্রাম হলদারকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সালমা বেগম, এডভোকেট বজলুর রশীদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হক, ভাতগাঁও আইডিয়াল কলেজ পরিচালনা কমিটির সদস্য শফিক উদ্দিন, রাজনীতিবিদ সোয়েব আহমদ এবং ভাতগাঁও আইডিয়াল কলেজ উন্নয়ন কমিটির সদস্য মো. আলী ও আবু বক্কর হাসান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তানভীর হোসেন। কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন তাওহুদা সাইফ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের সাফল্যকে উৎসাহিত করা এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, ভাতগাঁও গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. সিরাজুল ইসলামের সুযোগ্য সন্তানের অর্থায়ন এবং এলাকাবাসীর সহযোগিতায় ভাতগাঁও আইডিয়াল কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে আসছে। অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর মাধ্যমে প্রতিষ্ঠানটিতে নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা প্রদান করা হয়। পরে দেশ, জাতি ও শিক্ষার্থীদের সার্বিক সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest