প্রকাশিত: ৭:২৯ পূর্বাহ্ণ, আগস্ট ২১, ২০২৬
জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার ২০ আগস্ট কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২ ঘটিকায় জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে ফলজ- বনজ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশীদ হারুন, সদস্য সচিব নাসিম আহমদ রুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রথম যুগ্ম আহবায়ক সাংবাদিক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক মোঃ নেওয়াজ মিয়া, সিনিয়র সদস্য মোঃ আশরাফুল ইসলাম, মোঃ ফারুক আহমেদ জিতু, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাংবাদিক জামাল হোসেন, মোঃ নুরুল ইসলাম, জাবেদ আল মামুন, তারেক আহমদ, মোঃ রনি, রাসেল আহমদ, ফাহিম আহমেদ,
পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল ইসলাম নুরুল, যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন, সিলেট মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ জুনেদসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুনুর রশীদ হারুন ও সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল বলেন, স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা শুধু আনুষ্ঠানিকতা পালন না করে জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করতে চেয়েছি। পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
তারা আরও বলেন, ভবিষ্যতেও জনগণের পাশে থেকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার চেষ্টা থাকবে। পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম নুরুল বলেন, বৃক্ষরোপণ যেমন পরিবেশ রক্ষায় মানুষের উপকারে আসে, ঠিক তেমনি বৃক্ষরোপণ একটি সোয়াবের কাজ। তাই আমি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের কে ধন্যবাদ জানাতে চাই যে, দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে এরকম একটি কর্মসূচি পালন করার জন্য।
এছাড়া, কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এবং নিজ-নিজ এলাকায় বৃক্ষ রোপণ বজায় রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest