প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ মতিউর রহমান এর নেতৃত্বে এএসআই মোঃ শাহে জামাল এবং এএসআই মাহবুবুর রহমান চৌধুরী সহ একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার গলাখাল গ্রাম নিবাসী মোঃ নানু মিয়ার ছেলে জগন্নাথপুর থানার এফআইআর নং-৫, তারিখ- ১৪ আগস্ট, ২০২৬; জি আর নং-১৩৬, ধারা- ১১(খ) নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ ; এর এজাহার নামীয় আসামী মোঃ সেনু মিয়া (৪০) ও জগন্নাথপুর পৌর সভার ৬ নং ওয়ার্ডের দীঘিরপাড় নিবাসী ফারুক মিয়ার ছেলে জগন্নাথপুর থানার জিডি নং-৮৪৪, তারিখ- ২০ আগস্ট ২০২৬ খ্রি:, ধারা- পুলিশ আইনের ৩৪ এর আসামী মোঃ বাচ্চু মিয়া (২৫) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২১ শে আগষ্ট সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest