আব্দুল কাদির সঃ প্রাঃ বিদ্যালয়ের উন্নয়ন মূলক কাজের শুভ উদ্বোধন

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৬

আব্দুল কাদির সঃ প্রাঃ বিদ্যালয়ের উন্নয়ন মূলক কাজের শুভ উদ্বোধন

 

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনের এমপি, জাতীয় সংসদ কমিটির সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমে এর বরাদ্দে জগন্নাথপুর উপজেলাধীন ঐতিহ্যবাহী আব্দুল কাদির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষের টাইলস ফিটিংস, সাজসজ্জা ও সিসি ঢালাই রাস্তার সম্পন্নকৃত কাজ ১৩ আগষ্ট রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় শুভ উদ্বোধন করেছেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী মোঃ আব্দুস সোবহান। আব্দুল কাদির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মশাহিদ হোসেন এর সভাপতিত্বে ও কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ হুমায়ুন কবির এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক হাজী মোঃ আব্দুস সোবহান, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, আব্দুল কাদির সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির প্রস্তাবিত সভাপতি মোঃ আব্দুল হামিদ, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ রোকন মিয়া।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আব্দুস ছালাম,সদস্য মোঃ আব্দুল মন্নান, বিএনপি নেতা সাংবাদিক হুমায়ুন কবীর ফরীদি, বিএনপি নেতা উকিল আলী, বিএনপি নেতা আনোয়ারুল হক, বিএনপি নেতা নজরুল ইসলাম,কলকলিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি কামরুল হাসান লিটন, সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ জুনেদ, স্বেচ্ছাসেবক দল নেতা ফারুক আহমেদ জিতু , কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হক, আব্দুল কাদির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ