জগন্নাথপুরে মাওলানা এমদাদুর রহমান (রঃ) মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে বৃত্তি প্রদান

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৬

জগন্নাথপুরে মাওলানা এমদাদুর রহমান (রঃ) মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে বৃত্তি প্রদান

হুমায়ূন কবীর ফরীদি##

জগন্নাথপুরে মাওলানা এমদাদুর রহমান (রঃ) মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন A+ প্রাপ্ত শিক্ষার্থী “তাইবা আক্তার”কে বৃত্তি প্রদান করা হয়েছে।
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় গোল্ডেন A+ প্রাপ্ত “তাইবা আক্তার” কে বৃত্তি প্রদান উপলক্ষে জগন্নাথপুর উপজেলার বালিকান্দী গ্রাম নিবাসী প্রয়াত মাওলানা এমদাদুর রহমান (রঃ) মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান, নব্বই দশকের তোখড় ছাত্রনেতা বিশিষ্ট শিক্ষানুরাগী বালিকান্দী গ্রাম নিবাসী যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মোহাম্মদ আশরাফুল ইসলাম এর আয়োজনে ২০ আগষ্ট রোজ বৃহস্পতিবার দুপুরে সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের হলরুমে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক রিয়াজ উদ্দিন জনি’র পরিচালনায় বৃত্তি বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) সাব্বির আহমেদ চৌধুরী।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবুল খয়ের, মাওলানা এমদাদুর রহমান (রঃ) মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি, এক্সিম ব্যাংক জগন্নাথপুর শাখার অপারেশন ম্যানেজার এবং আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম ও জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগম।


আরও বক্তব্য রাখেন, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ মহিবুর রহমান ও দশম শ্রেণির শিক্ষার্থী ঈশিতা দাস সাথী।
সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাসুমা তাসলিম এর কোরান তেলাওয়াত ও জেমি আচার্যের গীতাপাঠ এর মধ্য দিয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।
আলোচনা পর্ব শেষে এসএসসি পরীক্ষায় গোল্ডেন A+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী তাইবা আক্তার এর হাতে সম্মাননা স্বরূপ নগদ অর্থ তুলে দিয়েছেন অনুষ্ঠান এর অতিথি বৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, এসাদেক ইন্টারন্যাশনাল একাডেমির শিক্ষক রিপন আহমেদ, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ