জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমদ বহিষ্কার

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৬

জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমদ বহিষ্কার

হুমায়ূন কবীর ফরীদি##

দলীয় শৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে দলী সুত্রে জানা গেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক দপ্তরের দায়িত্বে থাকা মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত ১১ আগষ্ট এর এক পত্রে জানাযায়, স্থানীয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সম্পর্কে শিষ্টাচার বহির্ভূত মন্তব্যের মাধ্যমে সংগঠনের শৃঙ্খলা বিনষ্টের সুনির্দিষ্ট অভিযোগের পরিপেক্ষিতে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমদকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
বহিষ্কৃত শামীম আহমদ এর কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাহার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ