জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৬

জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত

 

হুমায়ূন কবীর ফরীদি##

জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
“রূপালী মাছে স্বনির্ভর দেশ,সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে ১৬ আগষ্ট রোজ রবিবার সকাল ১১ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনের এমপি জাতীয় সংসদ কমিটির সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় ফিরে এসে শেষ হয়। পরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল-আমীন এর পরিচালনায় উপজেলা পরিষদ এর হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ।
আলোচনা পর্ব শেষে জগন্নাথপুর উপজেলার সফল মৎস্য খামারিদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন, সুনামগঞ্জ -৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ। এছাড়াও উপজেলা পুকুরে ও নলজুর নদীতে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করে পোনামাছ অবমুক্ত করন কার্যক্রম উদ্বোধন করেছেন, এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ।
এই সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিঠু, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী আব্দুস সোবহান, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসিম ডালিম, যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়া, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন,  সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, জগন্নাথপুর  উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ সহ জগন্নাথপুর উপজেলা, পৌর, ইউনিয়ন ও বিভিন্ন ইউনিট শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ