প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী সোহেল,মহিম ও আকিলকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ নুর হোসেন এর নেতৃত্বে এসআই মোঃ মতিউর রহমান, এসআই মোঃ মোস্তাফিজুর রহমান বিশ্বাস, এসআই আশরাফুল আলম, এএসআই এখলাছুর রহমান, এএসআই মোঃ নাজির মিয়া, এএসআই ভানু লাল রায়, এএসআই কামাল উদ্দিন এবং এএসআই মাহবুবুর রহমান চৌধুরী সহ একদল পুলিশ ১৩ আগষ্ট দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রাম নিবাসী আজর আলীর ছেলে জিআর নং-১০৪/০৫ মামলায় আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী সুহেল, জগন্নাথপুর উপজেলার কাঠলখাইর গ্রাম নিবাসী মোঃ মবু মিয়ার ছেলে সিআর নং-৩৪৪/২৫(জগ:) মামলায় আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা ভূক্ত পলাতক মোঃ মহিম মিয়া ও ইসলামপুর(আজিমপুর) গ্রাম নিবাসী মোঃ কলমদর আলীর ছেলে সিআর নং-৭৫৪/২৫ এর পরোয়ানা ভূক্ত পলাতক আসামী মোঃ আকিল আলীকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ১৪ আগষ্ট সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন,জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest