জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ‍ ২ আসামী গ্রেফতার

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬

জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ‍ ২ আসামী গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ আশরাফুল আলম, এএসআই মোঃ ইব্রাহীম হোসেন, এএসআই ভানু লাল রায় সহ একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত নোয়াগাঁও গ্রাম নিবাসী মোঃ বিলাল উদ্দিন এর ছেলে জগন্নাথপুর থানার এফআইআর নং-১০, তারিখ- ১২ এপ্রিল, ২০২৬; জি আর নং-৫৯, তারিখ- ১২ এপ্রিল, ২০২৬; সময়- ১৬:৩০ ঘটিকায় ধারা- ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ মামলার এজাহার নামীয় আসামী মোঃ জিবলু মিয়া (২২)কে সিলেট জেলাধীন মগলাবাজার থানা এলাকা হইতে গ্রেফতার করেন ও সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া গ্রাম নিবাসী মোঃ রাকিব আলীর ছেলে জগন্নাথপুর থানার , জিডি নং-৯৫৫, তারিখ- ২৩ আগস্ট, ২০২৬, ধারা-ফৌঃ কাঃ ১৫১ ধারার মামলার আসামী মোঃ নাবিল(১৯)কে জগন্নাথপুর থানাধীন পাইলগাঁও এলাকা হইতে গ্রেফতার করেন। গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২৪ আগষ্ট সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।

এ সংক্রান্ত আরও সংবাদ