প্রকাশিত: ২:০০ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
সমাগত ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সোবহান এই ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলার প্রত্যয় ব্যক্ত করে ইউনিয়নবাসীর দোয়া, ভালবাসা, সমর্থন প্রত্যাশা করছেন।
সমাগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করা হয়নি। তবে অচিরেই এই নির্বাচন এর তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের একগুচ্ছ পরিকল্পনা এবং ‘আধুনিক ও মডেল ইউনিয়ন’ গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে কাজ করছেন ১নং কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবং জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তরুন সমাজসেবক চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সোবহান। সুশাসন, সততা এবং স্বচ্ছতাকে পুঁজি করে তিনি কলকলিয়া ইউনিয়নবাসীর সেবক হিসেবে নিজেকে নিয়োজিত করতে চান।
ইউনিয়নবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় হাজী মোঃ আব্দুস সোবহান তাঁহার আগামী দিনের লক্ষ্য সমূহ তুলে ধরে বলেছেন, ইউনিয়ন পরিষদের প্রতিটি কাজ হবে জনসম্পৃক্ত এবং জবাবদিহিতামূলক।
গ্রামীণ রাস্তাঘাট সংস্কারের পাশাপাশি কৃষকদের সার, বীজ ও সেচ সুবিধা নিশ্চিত করে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশা-পাশি শিক্ষা – স্বাস্থ্য ও বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধি, খেলাধুলায় উৎসাহ প্রদান এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রকে সক্রিয় করে সাধারণ মানুষের দোরগোড়ায় মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়াই তার অন্যতম লক্ষ্য। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে তিনি ইউনিয়ন জুড়ে কমিউনিটি পুলিশিং জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। সামাজিক সুরক্ষা: বয়স্ক ও বিধবা ভাতার সঠিক তালিকা প্রণয়ন করে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়ে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। নারী উদ্যোক্তাদের সহায়তা প্রদান ও সকল ধর্মের মানুষের মধ্যে সামাজিক এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে তিনি নিরলসভাবে কাজ করবেন। হাজী মোঃ আব্দুস সোবহান কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন এমন খবরে দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন এর মধ্যে আনন্দ উল্লাস বিরাজ করছে।
এ ব্যাপারে কলকলিয়া ইউনিয়নের জাতীয়তাবাদী পরিবার এর নেতাকর্মী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন তাঁদের অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, দীর্ঘদিন ধরে নানা কারণে আমরা কলকলিয়া ইউনিয়নবাসী উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছি। এখন সময় এসেছে আমাদের উন্নয়ন হবে। হাজী মোঃ আব্দুস সোবহান একজন ক্লিন ইমেজের মানুষ এবং সুনামগঞ্জ -৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ এর আস্থাভাজন। ইতিমধ্যে হাজী মোঃ আব্দুস সোবহান এর প্রচেষ্টায় এমপি মহোদয়ের বরাদ্দে কলকলিয়া ইউনিয়নের বিভিন্ন রাস্তা,শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন মূলক কাজ হয়েছে ও চলমান আছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাজী মোঃ আব্দুস সোবহান চেয়ারম্যান পদে প্রার্থী হবেন এতে আমরা আনন্দিত। আমরা তাঁকে নির্বাচনী বিষয়ে সার্বিক সহযোগিতা করে নির্বাচিত করার সর্বাত্মক চেষ্টা করব। কারণ তিনি চেয়ারম্যান হলে ইউনিয়নের সর্বক্ষেত্রে উন্নয়ন হবে।
চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সোবহান একান্ত আলাপকালে বলেন,জনগণই উন্নয়নের মূল শক্তি। আমি জনসাধারণের শাসক নয়, সেবক হতে চাই। তাই একটি উন্নত, আধুনিক ও মডেল কলকলিয়া ইউনিয়ন গড়ার লক্ষে ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest