প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৬
সংগৃহীত ছবি
ইউএস বি ডেস্কঃ
সিলেটের ওসমানীনগরে তেলবাহী লরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকা—সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— অটোচালক লালন (২৭), যাত্রী নেয়ামত (৩২), তার স্ত্রী ওয়াজিফা (২৭) ও তাদের মেয়ে আয়েশা (১২)। তাদের বাড়ি জগন্নাথপুরের শ্রীরমাসী গ্রামে।
আহত তিনজনের মধ্যে মারিয়ার (১২) অবস্থা আশঙ্কাজনক। তাকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। অন্য দুজনকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত নিয়ামতের ভাই গাজীরুল ইসলাম জানান, পরিবারের সদস্যদের নিয়ে সিলেট থেকে জগন্নাথপুর উপজেলার শ্রীরমাসী যাচ্ছিলেন তার ভাই। দুর্ঘটনায় সস্ত্রীক তার ভাই ও আয়শা নামের এক ভাতিজি নিহত হয়েছেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত পাঁচ—ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুজন মারা গেছেন বলে তারা শুনেছেন। পরে আহতদের মধ্যে আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া যায়।
জানা যায়, শেরপুর থেকে সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশা সঙ্গে বিপরিত দিকে আসা তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা অটোরিকশার চালকসহ সাত যাত্রীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। অন্য তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest