দিরাইয়ে পৃথক মামলার ৩ আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০২৬

দিরাইয়ে পৃথক মামলার ৩ আসামী গ্রেপ্তার

প্রেস বিজ্ঞপ্তিঃ

পুলিশ সুপার সুনামগঞ্জের নির্দেশক্রমে দিরাই থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) কানন কুমার দাস সঙ্গীয় ফোর্স সহ দিরাই থানার মামলা নং-১৩, তারিখ-২২/০৮/২০২৬খ্রিঃ জিআর-১৫৮,ধারা: 143/341/323/324/325/326/307/506/114/34 পেনাল কোড এর এজাহারনামীয় আসামী ১। জুয়েল মিয়া (৪০) পিতা-মৃত-আদরিছ আলী, ২। সামছুল মিয়া (৫২) পিতা-মৃত-মজম আলী, উভয় সাং- ঘাগটিয়া, দিরাই পৌরসভা, থানা-দিরাই, জেলা- সুনামগঞ্জদেরকে ঘাগটিয়া সাকিনস্থ নিজ নিজ বাড়ী হতে এবং দিরাই থানার মামলা নং-০২, তারিখ-০১/০৫/২০২৬খ্রিঃ জিআর-৯৪, ধারা: 143/323/325/326/307/114/506 পেনাল কোড এর এজাহারনামীয় আসামী ১। আজিম উদ্দিন (২২), পিতা- লিটন মিয়া, সাং- কালধর, ইউ/পি-জগদল, থানা-দিরাই, জেলা- সুনামগঞ্জকে দিরাই থানাধীণ ধল রোড এলাকা হইতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ