প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
পবিত্র -ঈদ-ই মিলাদুন্নবী(সাঃ) ১৪৪৮ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও জগন্নাথপুর উপজেলা ইসলামিক ফাউণ্ডেশন এর বাস্তবায়নে ২৬ আগষ্ট রোজ বুধবার বেলা ২ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা ইসলামিক ফাউণ্ডেশন এর কেয়ারটেকার হাফিজ মহিবুর রহমান এর পরিচালনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
হযরত মুহাম্মদ (সাঃ) এঁর জীবন ও কর্মের উপর অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হুরায়রা সাদ মাষ্টার, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাওছার আহমদ, জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের আহমদ ও জগন্নাথপুর প্রেসক্লাব এর সাধারন সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু।
জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদের মুয়াজ্জিন মোঃ আলতাফ মিয়ার কোরান তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠিত আলোচনা পর্ব শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশেষ মোনাজাত পরিচালনা করেছেন, জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিন, মাওলানা আব্দুল গফফার, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সভাপতি সাংবাদিক রিয়াজ রহমান, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সাধারন সম্পাদক মোঃ আল-আমীন ও জগন্নাথপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
পরিশেষে উপস্থিত লোকজন এর মধ্যে শিরনী বিতরণ করা হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest