জগন্নাথপুরে পৃথক মামলার তিন আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ৭:০১ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০২৬

জগন্নাথপুরে পৃথক মামলার তিন আসামী গ্রেপ্তার

 

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুরে গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত পলাতক আসামী আমিরুন বেগম, এজাহার নামীয় আসামী রাসেল(২৮) ও মজিবুর(২২) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ মোস্তাফিজুর রহমান বিশ্বাস এর নেতৃত্বে এসআই কবির আহমদ, এএসআই কামাল উদ্দিন এবং এএসআই মাহাবুবুর রহমান চৌধুরী সহ একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর এলাকার ইসলামপুর (আলাখনারপাড়) গ্রাম নিবাসী মৃত নছির মিয়ার ছেলে জগন্নাথপুর থানার এফআইআর নং- ১৭, তারিখ- ২৫ আগস্ট, ২০২৬; জি আর নং-১৪৮, তারিখ- ২৫ আগস্ট, ২০২৬; সময়- ০০:১৫ ধারা- 379 The Penal Code, 1860 এর এজাহার নামীয় আসামী মোঃ রাসেল মিয়া (২৮), জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত ইসলামপুর (আলাখনারপাড়) নজির আলীর ছেলে মোঃ মজিবুর রহমান(২২) ও জগন্নাথপুর উপজেলার হিজলা গ্রাম নিবাসী সিআর নং-৬১/ ২৩ (জগন্নাথপুর) মামলায় আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী মোছাঃ আমিরুন বেগমকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২৫ আগষ্ট সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।

এ সংক্রান্ত আরও সংবাদ