প্রকাশিত: ৭:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০২৬
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সিলেট ব্রহ্ম মন্দির বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা দাদা, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ মামা,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন কুমার ঘোষ, নবনির্বাচিত সাধারণ সম্পাদক দিপক কুমার দাশ,ও সাধারণ সম্পাদক কৃপেশ চন্দ পাল ও সহ সকল নেতৃ বৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনময় করেছেন সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা।
২৭ আগষ্ট রোজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদের পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার বিদায়ী সভাপতি এড৷ বিমান কান্তি রায়, নিবনির্বাচিত সভাপতি এড. গৌরাঙ্গপদ দাস,নব নির্বাচিত সাধারন সম্পাদক বিপ্রশ কুমার রায় বাপ্পী।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার কোষাধ্যক্ষ স্বপন সরকার, সুনামগঞ্জ পৌর কমিটির সাধারণ সম্পাদক, জেলা কমিটির সম্মানিত সদস্য বিধান কুমার দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন কুমার দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ন্ন্দী সুচক,জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্ত্তী, দফতর সম্পাদক বিপ্লব কান্তি তালুকদার,জেলা কমিটির সদস্য নান্দনিক বিমান ঘোষ, সহ দফতর সম্পাদক শিবু পোদ্দার ও মাধবী রানী তালুকদার।
কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বলেছেন আমাদের মধ্যে বিভাজনের আর কোন সুযোগ নেই। আমাদের ধর্ম হচ্ছে হিংসার উর্ধেব মানবতার কল্যাণে,দেশের কল্যাণে, অসহায় মানুষের সুখ দুঃখে পাশে থেকে কাজ করা। মনে রাখতে হবে এইদেশে আমরা সংখ্যায় কম হলে ও আমাদের ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই। সুতরাং আমাদের এই সমাজে আমাদের ধর্মের মানুষজনকে স্ব স্ব এলাকায় কিভাবে পরিচালিত করবেন তা নেতৃবৃন্দকেই ঠিক করতে হবে। আগামীতে নেতৃত্বকে গতিশীল করতে সবার সাথে সমন্বয়ের মাধ্যমে গতিশীলতা বাড়ানোর আহবান জানান।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest