প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ওলিকুল শিরোমনি হযরত আল্লামা ছাহেব ক্বিবলা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী(রহঃ) এর ছবি বিকৃতি করে ও মিথ্যা বানোয়াট অপপ্রচার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মজিদপুর কেন্দ্রীয় জামে মসজিদের এর সামনে ” সেবার অঙ্গীকার, ঐতিহ্যবাহী মজিদপুর “সংগঠন এর আয়োজনে ২৮ আগষ্ট রোজ শুক্রবার বাদ জুম্মা মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, হাফিজ সাজ্জাদ মিয়া, মোঃ নূরুল হক, মোঃ আব্দুল মন্নান, হাজী ছমির আলী, ক্বারী মোঃ নূরুল হক, মাওলানা ক্বারী তাজুল ইসলাম ও মোঃ মাহিন আহমেদ।
বক্তব্যের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন, হাফিজ আক্তার হোসাইন।
পরিশেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, মজিদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রুহুল আমীন বিপ্লবী।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ তথা বিশ্বের প্রখ্যাত আলীমেদ্বীন হযরত আল্লামা ছাহেব ক্বিবলা ফুলতলী(রহঃ)। উনার ছবি বিকৃতি করে ও মিথ্যা বানোয়াট অপপ্রচার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক ব্যক্তি অপপ্রচার চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতি বিলম্বে ফেইসবুকে অপপ্রচার চালানোকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের ও সুনামগঞ্জ -৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ মহোদয় এর প্রতি জোর দাবী জানাচ্ছি।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest