প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে জুয়া খেলার সামগ্রী সহ জুয়াড়ী সোহেল চন্দ্র (২৩), সোবহান (৫৫), মঙ্গল (২৭) ও আমির(৪০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
থানা সুত্রে জানাযায়, সুনামগঞ্জ জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন এর নেতৃত্বে অত্র থানার এসআই ইসমাইল মিয়া সঙ্গীয় ফোর্স কং ২৭৩ দ্বীন ইসলাম ও কং ৬৩০ নিরুপম সিংহ ২৮ ই জানুয়ারী দিবাগত রাতে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার অপরাধে শাল্লা উপজেলার আনন্দপুর গ্রাম নিবাসী বর্তমানে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের আলীর ভাড়াটিয়া বাসায় বসবাসকারী মৃত খগেন্দ্র দাস এর ছেলে মঙ্গল দাস(২৭), একই এলাকায় বসবাসকারী মৃত রাখাল চন্দ্র দাস এর ছেলে সোহেল চন্দ্র দাস(২৭), জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর গ্রাম নিবাসী বর্তমানে ইকড়ছই গ্রামের বাসিন্দা মৃত প্রভাত উল্লাহর ছেলে মোঃ আব্দুস সোবহান (৫৫) ও পৌর শহরের আলাখনারপাড়(ইসলাম পুর) নিবাসী মৃত চেরাগ আলীর ছেলে আমির আলী (৪০) কে জুয়া খেলারত অবস্থায় গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের থানায় মামলা দায়ের হয়েছে ( জগন্নাথপুর থানার মামলা নং- ০৯, তারিখ- ১৮/০৫/২০২৫ খ্রিঃ, ধারা- The Public Gambling Act,1867 এর 3/4)।
গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ১৯ শে জানুয়ারী সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest