জগন্নাথপুরে আ,লীগ নেতা “আমিন” ও স্ত্রী হত্যা মামলার আসামী “আমজাদ” গ্রেপ্তার

প্রকাশিত: ৪:২২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪

জগন্নাথপুরে আ,লীগ নেতা “আমিন” ও স্ত্রী হত্যা মামলার আসামী “আমজাদ” গ্রেপ্তার

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুরে বিএনপির অফিসে অগ্নিসংযোগ ও চুরির ঘটনার মামলায় আওয়ামীলীগ নেতা আমিন (৫৫) ও স্ত্রী হত্যা মামলার আসামী আমজাদ(৩২) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আসামীদ্বয়কে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
থানা ও আদালত সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন এর নেতৃত্বে অত্র থানার এস আই মোঃ সাকিব হোসেন, এস আই মোঃ হাদি আব্দুল্লাহ, এস আই মোঃ শফিকুল ইসলাম ও এসআই শাহ আলম সঙ্গীয় সহ একদল পুলিশ ২৭ শে ডিসেম্বর রোজ শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার জগদীশপুর গ্রামে নিবাসী মৃত মোঃ আবু খালেদ এর ছেলে কলকলিয়া ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ড শাখা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আমিন উদ্দিন (৫৫)কে গ্রেপ্তার করেন ( জগন্নাথপুর থানার মামলা নং-০৮,তারিখ-১৯/১২/২০২৪ইং ধারা-৩০২ পেনাল কোড)। এবং একই রাতে বিশেষ অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার দর্গাপাশা ইউনিয়ন এর অন্তর্ভুক্ত আক্তাপাড়া গ্রাম নিবাসী মোখলেছ মিয়ার ছেলে স্ত্রী হত্যা মামলার আসামী আমজাদ হোসেন (৩২) কে গ্রেপ্তার করা হয়েছে(জগন্নাথপুর থানার মামলা নং ১২ তারিখ-১৯/১১/২৪ইং ধারা- ১৪৩/৪৪৮/৪২৭/৪৩৬/৩৮০/১১৪ পেনাল কোড)।গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২৮ শে ডিসেম্বর রোজ শনিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেছেন।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন বলেন, আওয়ামী লীগ নেতা আমিন উদ্দিন (৫৫)কে গ্রেপ্তার করে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ এর ঘটনার সাথে জড়িত সন্দেহে ও স্ত্রী হত্যা মামলার আসামী আমজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদ্বয়কে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ