কলকলিয়ায় যুক্তরাজ্য প্রবাসীর মধ্যস্থতায় গ্রামীণ বিরোধ নিষ্পত্তি

প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৪

কলকলিয়ায় যুক্তরাজ্য প্রবাসীর মধ্যস্থতায় গ্রামীণ বিরোধ নিষ্পত্তি

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত ঘুংগিয়ারগাঁও গ্রামের দুটি পক্ষের মধ্যে বেশ কিছু দিন ধরে বিরোধ চলছিল। অবশেষ বিরোধ নিরসনে এই গ্রাম নিবাসী যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সাইফুল ইসলাম ফয়জুল এর মধ্যস্থতায় ২৯ শে নভেম্বর দিবাগত রাতে ঘুংগিয়ারগাঁও গ্রামস্থ হিন্দু ধর্মাবলম্বীদের আখড়া প্রাঙ্গনে সালিসি বৈঠক অনুষ্ঠিত হয়। এবং বৈঠকে উপস্থিত মুরব্বিরা গ্রামের বিরোধ নিষ্পত্তি করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, সালিসি ব্যক্তি হাজী সমছু মিয়া, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ঘুংগিয়ারগাঁও নিবাসী সাইফুল ইসলাম ফয়জুল, হাজী তাজুল ইসলাম, জিতেন্দ্র দেবনাথ, রফিক মিয়া, অরুণ দেবনাথ, কবিন্দ্র দেবনাথ, ইরন মিয়া ও রবীন্দ্রনাথ সহ গ্রামের লোকজন।

এ সংক্রান্ত আরও সংবাদ