প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৪
স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী ময়না(২২) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
থানা সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ এর দিক নির্দেশনায় অত্র থানার এস আই মুহাম্মদ শামসুল আরেফীন তালুকদার এর নেতৃত্বে একদল পুলিশ ৯ ই নভেম্বর দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর শহরের বাড়ী জগন্নাথপুর নিবাসী মৃত নানু মিয়ার ছেলে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী ময়না মিয়া (২২) কে গ্রেপ্তার করেন -জিআর-১০৩/২০২৪ ধারা- ৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড। গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ১০ ই নভেম্বর সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেছেন।
US BANGLA BARTA is proudly powered by WordPress