প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৪
জান্নাতুল ফেরদৌসী আরিফা, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নে অনুষ্ঠিত সার্বজনীন দুর্গোৎসব উৎসব পূজা মন্ডপ পরিদর্শন করার পাশা-পাশি আর্থিক অনুদান প্রদান করেছেন ইউনিয়ন বিএনপি পরিবার এর নেতৃবৃন্দ।

দেশের অন্যান্য অঞ্চলের মতো সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব সার্বজনীন দুর্গোৎসব উৎসব বিগত ৯ অক্টোবর ষষ্ঠমী পূজার মধ্য দিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে সার্বজনীন দুর্গোৎসব উৎসব উদযাপিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন ইউনিয়ন এর অন্তর্ভুক্ত খাশিলা গ্রাম পার্শ্ববর্তী অর্জুন মার্কেট এলাকায় ও ঘুংগিয়ারগাঁও গ্রামে চলমান এই উৎসব গতকাল ১০ ই অক্টোবর দিবাগত সন্ধ্যা রাতে কলকলিয়া ইউনিয়ন বিএনপি পরিবার এর নেতৃবৃন্দ পূজা মন্ডপ পরিদর্শন করার পাশা-পাশি পূজা পরিচালনা কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক এর হাতে আর্থিক অনুদান তুলে দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ আব্দুস সোবহান, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক এম সাদিকুর রহমান নান্নু, বিএনপি নেতা আব্দুস ছালাম, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান তুতি, যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন কবির, বিএনপি নেতা আব্দুল মান্নান, আঙ্গুর মিয়া,উকিল মিয়া,আনোয়ারুল হক,৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন,সাধারণ সম্পাদক আকিক মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রোকন মিয়া, সহ-সভাপতি কামরুল হাসান লিটন, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এম এ শহীদ, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ জিতু, সিলেট মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ জুনেদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জুবায়ের আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল হক,
যুগ্ম সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন মাসুম,
যুগ্মসাধারণ সম্পাদক ফাহিম আহমদ
রহিম ও সুয়েব সহ সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের লোকজন ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest