জগন্নাথপুরে আ,লীগ ও শ্রমিক লীগের দুই নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২৪

জগন্নাথপুরে আ,লীগ ও শ্রমিক লীগের দুই নেতা গ্রেপ্তার
হুমায়ূন কবীর ফরীদি ##
 জগন্নাথপুরে ইউনিয়ন আওয়ামী লীগ ও মহানগর শ্রমিকলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৬ ই অক্টোবর রোজ রবিবার  গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে ৫ ই অক্টোবর রোজ শনিবার দিবাগত রাতে তাঁদেরকে নিজ নিজ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গফুর (৫১) ও কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের বাসিন্দা সিলেট মহানগর শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহান মিয়া (৩৪)।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ গণমাধ্যমকে বলেন, সুনামগঞ্জ সদর মডেল থানার অজ্ঞাতনামা আসামি হিসেবে আব্দুল গফুরকে গ্রেপ্তার করা হয় এবং শাহান সিলেটের দক্ষিণ সুরমা থানার একটি মামলার ও এসএমপি কোতোয়ালি থানার আরেকটি মামলার এজাহার নামীয় আসামী। গ্রেপ্তারের পর তাঁদেরকে রোববার সকালে সুনামগঞ্জ সদর মডেল থানায় পাঠানো হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১ মাস পর গত ২ রা সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ঘটনায় আহত জহিরের ভাই। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামী করা হয়। এ পর্যন্ত ওই মামলায় অজ্ঞাতনামা আসামী হিসেবে জগন্নাথপুরের ৪ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ