প্রকাশিত: ৩:৩৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২৪
সিলেট থেকে সংবাদদাতাঃ
সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন এলাকা থেকে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে র্যাব। ৩ রা অক্টোবর রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া বিল্লাল আহমদ (৪৪) সুনামগঞ্জের ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ছাতকের উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
বিল্লালের বিরুদ্ধে সিলেটের শাহপরাণ থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। তাকে শাহপরাণ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest