প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৪
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
ধর্মপাশায় অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজনেই শিশু। ৩০ শে সেপ্টেম্বর রোজ সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীমের খাল এলাকার সরকারি আশ্রয়কেন্দ্রে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার সময় ওই পরিবারের বসতঘরের দরজা জানালা ভেতর থেকে বন্ধ ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মত রাতে আশপাশের বাড়িঘরসহ ওই পরিবারের লোকজন ঘুমোতে যান। রাত সাড়ে ১২টায় ধোয়া ও আগুন দেখে আশপাশের লোকজন গিয়ে ভেতর থেকে দরজা জানালা বন্ধ দেখতে পান। দেখতে দেখতে অগ্নিকাণ্ডে ভস্মিভূত হয় ঘরটি। এসময় ভেতরেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান ওই পরিবারের চার শিশুসহ ছয় জন। এরা হলেন- এমারুল (৫০), তার স্ত্রী পলি আক্তার (৪৫), চার শিশু সন্তান পলাশ (৯), ফরহাদ (৭), ফাতেমা বেগম (৫) ও ওমর ফারুক (৩)।
সকাল আটটায় ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানার ওসি এনামুল হক ঘটনাস্থলে পৌঁছান।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন জানালেন, ভোরে রওয়ানা দিয়ে ওখানে পৌঁছান তারা। আগুন কীভাবে লেগেছে তদন্ত করে দেখা হচ্ছে। আশপাশের ঘরে আগুন যায় নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনের ঘটনার সময় ভেতর থেকে দরজা জানালা বন্ধ ছিল
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest