জগন্নাথপুরে এক পশলা বৃষ্টি, জনমনে স্বস্তির নিশ্বাস

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৪

জগন্নাথপুরে এক পশলা বৃষ্টি, জনমনে স্বস্তির নিশ্বাস

হুমায়ূন কবীর ফরীদি ##

ভ্যাপসা গরমকে ফাঁকি দিয়ে ঝড়ে পড়া এক পশলা বৃষ্টিতে জগন্নাথপুরবাসীর মাঝে স্বস্তির নিশ্বাস। তিন-চার দিনের প্রচন্ড তাপদাহে মানুষের হৃদয়ে নাভিশ্বাস উঠেছিল।
২১ শে সেপ্টেম্বর রোজ শনিবার বেলা প্রায় দুইটা দশ মিনিটের দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ওপর হঠাৎ বৃষ্টি ঝড়লো প্রায় দুই ঘন্টা। এক পশলা বৃষ্টিতে জনমনে ফিরে এসেছে স্বস্তি। মানুষের কাজের কিছুটা বিঘ্ন ঘটলেও প্রচন্ড তাপদাহের হাত থেকে রক্ষা পেয়ে সবাই সবার মনে প্রশান্তি। সকাল থেকে অন্য দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কম থাকলেও ৩৩ ডিগ্রীর নীচে নামেনি। এরপর অন্যান্যদির মতো একটা ভ্যাপসা গরম অনুভত হয়। বৃষ্টিতে ৩০ ডিগ্রীতে নেমে আসে তাপমাত্রা। সড়কে চলাচলকারীরা অটোরিক্সা ও সিএনজি থামিয়ে চালক ও যাত্রীরা আশ্রয় নেন সড়কের পার্শ্ববর্তী দোকান-পাঠ ও বাসা বাড়ির বারান্দায়। কেউ কেউ বসে থাকেন ইজি বাইক থামিয়ে। এদিকে, বজ্রপাতের তুয়াক্কা না করেই শিশু কিশোররা বৃষ্টি স্নানে ঝাপিয়ে পড়ে। ঘর ছেড়ে রাস্তায় এবং মাঠে নেমে আসে তারা। পরবর্তীতে রোদ উঠলেও তাপমাত্রা সহনীয় পর্যায়েই রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ