প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৪
নিজস্ব প্রতিনিধিঃ
দ্বীনের আলো ছড়াতে আজ শুক্রবার ২০ শে সেপ্টেম্বর ২০২৪ জগন্নাথপুর উপজেলায় কলকলিয়া ইউনিয়নের পাড়ার গাঁও গ্রামে “পাড়ার গাঁও দক্ষিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা” এর বিল্ডিংএর ভিত্তিপ্রস্তর স্হাপন করা হয়, আলহামদুলিল্লাহ।
মাদ্রাসা এবং এতিমখানাটি করার উদ্যোগ গ্রহন করেন পাড়ার গাঁও গ্রামের প্রবাসী তৌফিকুল আম্বিয়া টিপু, বাতির আহমেদ এবং রিপন মিয়া।পরবর্তিতে পাড়ার গাঁও গ্রামের দেশি-বিদেশি সকলকে ডেকে প্রস্তাব করলে সবাই সম্মতি প্রদান করেন। আজ সবার সহযোগিতায় এর বাস্তবায়ন হচ্ছে। আজকে মাদ্রাসা এবং এতিমখানাটির বিল্ডিংএর ভিত্তিপ্রস্তর স্হাপিত হল।
ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। ব্যক্তি জীবন থেকে নিয়ে জাতীয় জীবনের সব সমস্যার যথাযথ দিকনির্দেশনা রয়েছে ইসলামে। মুমিনের দায়িত্ব ও কর্তব্য হলো কুরআন-হাদিসের জ্ঞান অর্জনের মাধ্যমে আল্লাহর নির্দেশিত সরল সঠিক পথে চলা। এতে রয়েছে সামাজিক শান্তি, শৃঙ্খলা ও পরকালিন মুক্তির নিশ্চিত গ্যারন্টি। আল্লাহতায়ালা বলেন, তোমাদের প্রত্যেক সম্প্রদায় থেকে একটি দল কেন বের হয় না যারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে এবং ফিরে এসে স্বজাতিকে সতর্ক করবে যাতে তারা (অপরাধ থেকে) বেঁচে থাকে। (সূরা তাওবা-১২২) রাসূল (সা.) বলেন, প্রত্যেক মুসলিম নর ও নারীর ওপর জ্ঞান অর্জন করা ফরজ। (ইবন মাজাহ : ২২৪)। অন্যত্র ইরশাদ হয়েছে, ‘তারা আল্লাহর প্রেমে অভাবগ্রস্ত এতিম ও বন্দিদের খাবার দান করে। তারা বলে, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাদের খাবার দান করি এবং তোমাদের কাছে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা কামনা করি না।’ (সূরা দাহর : আয়াত ৮-৯)।
আল্লাহ ও আল্লাহর রাসূল (সা.)-এর এসব বাণীর আলোকে ইসলামের প্রকৃত শিক্ষা ও আদর্শে অনুপ্রাণিত একদল ধর্মপ্রচারক, সমাজসংস্কারক, সমাজসেবক ও কুরআন হাদিসের বিশেষজ্ঞ তৈরি করার জন্যই এই এতিমখানা ও মাদ্রাসা-এর শুভযাত্রা। এ মাদ্রাসা ধর্মীয় জ্ঞান বিস্তারের সঙ্গে সঙ্গে সমাজের গরিব, এতিম ও অসহায় শিক্ষার্থীদের লালনপালন, ভরণপোষণ ও তত্ত্বাবধান করবে। ধর্মীয় ও কারিগরি শিক্ষার মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে তুলে সমাজের মূলধারার সঙ্গে সম্পৃক্ত করে দিতে আপ্রাণ প্রচেষ্টা করে যাবে।
মাদ্রাসা এবং এতিমখানার একজন উদ্যোগতার সাথে কথা বলে যানা যায়, এতে দেশী-বিদেশী অনেকে জমি, টাকা এবং সিমেন্ট সহ বিভিন্ন মাল সামানা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, অনেকে অলরেডি দিয়ে দিয়েছেন আবার ভবিষ্যতে অনেকে দিবেন। সবার সহযোগিতায় এর কাজ দ্রুত এগিয়ে যাবে বলে কতৃপক্ষ ধারনা করছেন। উনারা আশা করছেন আগামী ৩/৪ মাসের মধ্যে এ মাদ্রাসা এবং এতিমখানার কাজ সম্পন্ন হবে। উনাদের প্রত্যাশা আগামী বছরের শুরুর দিকে উনারা এর কার্যক্রম শুরু করতে পারবেন।
সবাই এই মাদ্রাসা এবং এতিমখানার জন্য দোয়া করবেন যাতে এ প্রতিষ্টানটি অত্র এলাকায় ধর্মিয়ভাবে কিছুটা হলেও অবদান রাখতে পারে।
আল্লাহ আমাদের সবার দানকে কবুল করুন এবং বেশী বেশী ইসলামের পথে দান করার তৌফিক দান করুন আমিন॥
যারা এ মাদ্রাসা ও এতিমখানায় দান করতে আগ্রহী, আপনারা নিম্নে মাদ্রাসার ব্যাংক একাউন্টে সরাসরি পাঠাতে পারেন।
Bank Asia
A/C Name: Harun Miah & Masik Ahmed & Md Azizul Haque
A/C No: 5081190001191
Routing: 070270602
Kalkalia Bazar,Jagannathpur,Sunamganj
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest