প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০২৪
হুমায়ূন কবীর ফরীদি ##
ছাত্রজনতার বাঁধার মূখে জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনস্থ ” কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ” নামক ব্যবসা প্রতিষ্ঠান এর কার্যক্রম বন্ধ করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে “কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ” নামক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের দাবীতে ও রাস্ট্রীয় সম্পদ এই ভবন এর মর্যাদা সমুন্নত রাখতে বিগত দুই দিন ধরে জগন্নাথপুর এর ছাত্রজনতা বিভিন্ন কর্মসূচী পালন করে আসছিলেন। এবং ২৪ শে আগষ্ট ছাত্র জনতা জগন্নাথপুর পৌর পয়েন্টে জমায়েত হয়ে মানববন্ধন কর্মসূচীর প্রস্তুতি নিচ্ছিলেন। এরই পরিপেক্ষিতে মানববন্ধন কর্মসূচী শুরু হওয়ার আগেই জরুরী ভিত্তিতে উপজেলা প্রশাসন এর আয়োজনে ২৪ শে আগষ্ট রোজ শনিবার বিকাল ৩ ঘটিকার সময় উপজেলা পরিষদ এর হলরুমে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, সেনা কর্মকর্তা, ছাত্রজনতা ও কেয়ার ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা কমিটির প্রতিনিধির উপস্থিতিতে জরুরী সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম এর সভাপতিত্বে ও সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল ) এএসপি শুভাশিষ ধর এর পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুরস্থ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন আরিফুল ইসলাম, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান,বিশিষ্ট সমাজ সেবক এমএ মুকিত, সাপ্তাহিক সুরমা পত্রিকার সম্পাদক এডভোকেট ড.জিয়াউর রহিম শাহীন, বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ মুসাব্বির আহমদ, হাজী আব্দুস সোবহান বিশিষ্ট সমাজ সেবক আবুল হাসিম ডালিম, বিশিষ্ট সমাজ সেবক জুবেদ আলী লখন, ছাত্রদের পক্ষে মামুনুর রশীদ মামুন, শামসুল ইসলাম জাবির, ইকবাল হোসেন, মারজান চৌধুরী, ইমন আহমেদ, আকমল হোসেন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনস্থ “কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নামক ব্যবসা” প্রতিষ্ঠান এর পরিচালনা কমিটির প্রতিনিধি সোহেল মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলার ছাত্রজনতা ও প্রশাসনিক কর্মকর্তাগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
আলোচনা সভা থেকে বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে অবস্থানরত ছাত্রজনতার উদ্দেশ্যে এডভোকেট ড. জিয়াউর রহিম শাহীন বলেন, আপনারা ধৈর্য্য হারা হবেন না। আল্লাহর রহমতে আপনাদের দাবী বাস্তবায়ীত হবে ইনশাআল্লাহ। আপনারা এলাকার পরিবেশ সুন্দর ও সুশৃঙ্খল রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।
উপরোক্ত সভায় বিভিন্ন দিক নিয়ে বিস্তর আলোচনা -পর্যালোচনা শেষে জগন্নাথপুরস্থ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন আরিফুল ইসলাম উপস্থিত ছাত্রজনতাকে বলেন, জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনস্থ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এর কার্যক্রম এর ব্যাপারে রাত ৮ ঘটিকার সময় ছাত্রনেতা মামুনুর রশীদ মামুন ও শামসুল ইসলাম জাবিরকে জানাবেন। এরই পরিপেক্ষিতে রাত প্রায় সাড়ে আট ঘটিকার সময় জগন্নাথপুর পৌর সভাস্থ সেনা ক্যাম্পে ছাত্রনেতা মামুনুর রশীদ মামুন ও শামসুল ইসলাম জাবির, কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক শ্যামল দেব, দেবাশীষ পাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান এর উপস্থিতিতে দীর্ঘক্ষণ আলোচনা করে এই “কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ” পাঁচদিন বন্ধ রাখা হবে বলে সিদ্ধান্ত দিয়েছেন ক্যাপ্টেন আরিফুল ইসলাম।
এই বিষয়টির সত্যতা নিশ্চিত করে ছাত্রনেতা শামসুল ইসলাম জাবির বলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনস্থ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এর কার্যক্রম ৫ দিনের জন্য বন্ধ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, রাস্ট্রীয় সম্পদ ও বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা সমুন্নত রাখতে আমরা আইনী প্রক্রিয়ায় এই ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করার চেষ্টা করব।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest