প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৪
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার মদনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা থেকে লিমন পরিবহন নামের একটি বাস ৪০ জনের বেশি যাত্রীসহ দিরাই আসছিলো। মদনপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে জানালার গ্লাস ভেঙে যাত্রীদের উদ্ধার করেন স্থানীয়রা। এসময় নারী শিশুসহ অন্তত ৩০ জনকে সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল মেডিকেল পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
বাসের যাত্রী দিরাই উপজেলার রফিনগর এলাকার কামরুল হাসান বলেন, ঢাকা থেকে দিরাই যাচ্ছিলো বাসটি। বাসে ৪০ জনের বেশি যাত্রী ছিলো। বাসের ওপরে-নিচে ভারি মালামাল ছিল। অতিরিক্ত মালামালের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে পড়ে যায়। আমি জানালার গ্লাস ভেঙে বাস থেকে বের হয়েছি। অনেক যাত্রীর মাথা, পা, হাতে মারাত্মক জখম হয়েছে।
সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিয়াজ মুর্শেদ বলেন, কেবল সদর হাসপাতালেই আহত ২০ জন যাত্রী চিকিৎসা নিয়েছেন। বাকিরা সিলেটসহ অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest