প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৪
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকদের পদত্যাগ দাবি এবং হলকে সমস্ত লেজুড়বৃত্তিক রাজনৈতিক দলের ছাত্ররাজনীতিমুক্ত ঘোষণা করে শপথ পাঠ করেছেন হলের শিক্ষার্থীরা।
শুক্রবার (৯ আগস্ট) বিকেল পৌনে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে এ শপথ পাঠ করেন তারা।
এর আগে কোটা সংস্কার থেকে শুরু করে সরকার পতনের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন শিক্ষার্থীরা। নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয়ে দেশাত্মবোধক গানের মাধ্যমে কর্মসূচিটি শেষ হয়।
শপথে শিক্ষার্থীরা বলেন, আমরা শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও শত সহস্র শহীদের স্মরণে শপথ করছি যে, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্ররাজনীতিমুক্ত রাখার ক্ষেত্রে সর্বদা সচেষ্ট থাকবো। হলকে শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব করে গড়ে তুলবো। হলের শৃঙ্খলা বজায় রাখবো। শিক্ষার্থীবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলের প্রভোস্ট, আবাসিক শিক্ষক ও সন্ত্রাসীদের হলে প্রবেশ করতে দেবো না।
‘প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গণহত্যার সঙ্গে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, হলের প্রভোস্ট, প্রক্টর ও শিক্ষকদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত আমরা, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থীরা, আমাদের প্রতিবাদী কণ্ঠস্বর জারি রাখবো।
সুত্র: জাগো নিউজ
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest