প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৪
হুমায়ূন কবীর ফরীদি ##
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র-জনতার রুহের মাগফেরাত কামনায় ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় জগন্নাথপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ইউনিট শাখা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এর পক্ষ থেকে ৯ ই আগষ্ট রোজ শুক্রবার বাদ জুম্মা জগন্নাথপুর উপজেলার প্রত্যেকটি মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সোবহান ও কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক এম সাদিকুর রহমান নান্নু এই বিষয় নিশ্চিত করেছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest