প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৪
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের পল্লীতে ভারতীয় ১শত ১৫ বোতল মদসহ মতিন্দ্র(৪৫) ও শংকর (৩২) নামক দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।
স্থানীয় ও থানা সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের মধ্যনগর থানার অফিসার ইনচার্জ ইমরান হোসেন এর দিক নির্দেশনায় অত্র থানার একদল পুলিশ ২ রা আগষ্ট দুপুর সাড়ে বারোটার দিকে মধ্যনগর উপজেলাধীন চামরদানী ইউপির কাইতকান্দা গ্রাম এলাকায় সুমেশ্বরী নদীতে সৈচরণ দাস এর ছেলে মাদক ব্যবসায়ী মতিন্দ্র দাস(৪৫) ও একই গ্রাম নিবাসী মৃত কমল দাস এর ছেলে মাদক ব্যাবসায়ী শংকর দাশ(৩২) কে গ্রেপ্তার করেছেন। এবং এই সময় নৌকা তল্লাশী করে বিভিন্ন ব্রান্ডের ১ শত১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছেন।
এবিষয়ে মধ্যনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকৃত মাদকদ্রব্য, নৌকা ও আটককৃত আসামীদ্বয় থানা হেফাজতে রয়েছে।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইমরান হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আসামীদ্বয়কে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest