সামাজিক সংগঠন কর্তৃক সম্মাননা সার্টিফিকেট পেয়েছেন জগন্নাথপুরের “মোঃ নূরুল হক”

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৪

সামাজিক সংগঠন কর্তৃক সম্মাননা সার্টিফিকেট পেয়েছেন জগন্নাথপুরের “মোঃ নূরুল হক”

হুমায়ূন কবীর ফরীদি ##

সমাজ সেবা মূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় সামাজিক সংগঠন কর্তৃক সম্মাননা সার্টিফিকেট পেয়েছেন জগন্নাথপুর এর কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী মোঃ নূরুল হক।


সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত বৃহত্তর বালিকান্দী ( বালিকান্দী উত্তর হাটি) গ্রাম নিবাসী প্রয়াত মোঃ সিকন্দর আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী বৃহত্তর বালিকান্দী গ্রাম উন্নয়ন সমিতি (ইউকে) এর অন্যতম দাতা সদস্য বিশিষ্ট সমাজ সেবক মোঃ নূরুল হক দীর্ঘদিন ধরে জনকল্যাণমুখী কাজে নিয়োজিত রয়েছেন। তিনি নানাভাবে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। তাঁর এই কাজের স্বীকৃতি স্বরূপ ” বৃহত্তর বালিকান্দী গ্রাম উন্নয়ন সমিতি (ইউকে) “এর পক্ষ থেকে ৩০ শে জুলাই লন্ডস্থ মোঃ নূরুল হক এর বাসভবনে “বৃহত্তর বালিকান্দী গ্রাম উন্নয়ন সমিতি (ইউকে) “এর সভাপতি মোঃ আবুল বশর ইয়াহিয়া সমাজ সেবক মোঃ নূরুল হক এর হাতে সম্মাননা সার্টিফিকেট তুলে দিয়েছেন।


এসময় উপস্থিত ছিলেন, বৃহত্তর বালিকান্দী গ্রাম উন্নয়ন সমিতি (ইউকে) এর সদস্য ও প্রিয়জন ফাউন্ডেশন এর সভাপতি মোঃ খায়রুল ইসলাম, বৃহত্তর বালিকান্দী গ্রাম উন্নয়ন সমিতি (ইউকে) এর সদস্য মোঃ ইমামুল হক,মোঃ জহিরুল হক জুয়েল ,মোঃ কবির উদ্দিন,মোঃ তফজ্জুল হক, রয়েল আহমেদ, মোঃ ফয়জুল হক মোঃ আব্দুল কাইয়ূম টিপু,মোঃ রইছ উদ্দিন,মোঃ নজরুল ইসলাম,মোঃ আলমগীর হোসেন ও মাওলানা মোঃ লিয়াকত আলী প্রমূখ।
এবিষয়ে একান্ত আলাপকালে সমাজ সেবক মোঃ নূরুল হক বলেন, বৃহত্তর বালিকান্দী গ্রাম উন্নয়ন সমিতি (ইউকে) কর্তৃক আমাকে সম্মাননা সার্টিফিকেট প্রদান করায় এই সংগঠন সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই প্রাপ্তি আমার একার নয়, এই প্রাপ্তি আমার পরিবার, আত্বীয়-স্বজন ও গ্রামবাসীর। তিনি আরও বলেন, আমি সামর্থ্য অনুযায়ী জনকল্যাণমুখী কাজ করছি। অদুর ভবিষতেও যাতে কিছুটা হলেও অন্যান্যদের মতো জনকল্যাণে কাজ করে যেতে পারি সে জন্য সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি।

এ সংক্রান্ত আরও সংবাদ