কমপ্লিট শাটডাইনে জগন্নাথপুরে চলাচল করেনি দূরপাল্লার যানবাহন

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৪

কমপ্লিট শাটডাইনে জগন্নাথপুরে চলাচল করেনি দূরপাল্লার যানবাহন
হুমায়ূন কবীর ফরীদি ##
কোটা সংস্কার এর এক দফা দাবীতে সাধারণ শিক্ষার্থীদের ডাকা দেশ ব্যাপী কমপ্লিট শাটডাউন চলাকালে জগন্নাথপুর থেকে দূরপাল্লার যানবাহন চলাচল করেনি। তবে আভ্যন্তরীন সড়ক গুলোতে ছোট ছোট যানবাহন চলাচল করেছে। যদিও যাত্রী সাধারণ কম ছিলেন। এমনকি উপজেলা সদর বাজার সহ গুরুত্বপূর্ণ অন্যান্য বাজার গুলোতে জন-সাধারন এর উপস্থিতি ছিল তুলনামূলক ভাবে অনেক কম।
সরকারি চাকরিতে কোটা সংস্কার এর দাবীতে  ১৮ ই জুলাই রোজ বৃহস্পতিবার দেশ ব্যাপী সাধারণ শিক্ষার্থীদের ডাকা “কমপ্লিট শাটডাউন” কর্মসূচি চলাকালে সুনামগঞ্জের পাগলা – জগন্নাথপুর – আঞ্চলিক মহাসড়ক ও জগন্নাথপুর – বিশ্বনাথ – রশীদপুর – সিলেট সড়ক দিয়ে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি। তবে জগন্নাথপুর উপজেলার আভ্যন্তরীন সড়ক গুলোতে ছোট ছোট যানবাহন অর্থাৎ সিএনজি, অটোরিক্সা, অটো-টেম্পো ও লেগুনা মাঝে মধ্যে চলাচল করেছে। যদিও কমপ্লিট শাটডাউনে আতংকে আতংকিত যাত্রী সাধারণ যানবাহনে একেবারেই কম ছিলেন। এমনকি হাটবাজারে জনসাধারণের চলাচল অন্যান্য সময়ের তুলনায় অনেক কম ছিল।

এ সংক্রান্ত আরও সংবাদ