জগন্নাথপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৪

জগন্নাথপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুরে আদালত কর্তৃক দুটি পৃথক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ও অর্থ দন্ড প্রাপ্ত পলাতক আসামী জীবন(৩০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
আদালত ও পুলিশ সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার একদল পুলিশ ১৫ ই জুলাই দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন এর অন্তর্ভুক্ত সাচায়ানী গ্রাম নিবাসী মৃত এলাইছ মিয়ার ছেলে মাদক মামলায় আদালত কর্তৃক পৃথক দুটি মামলায় এক বছর করে দুই বছরের সাজাপ্রাপ্ত ও ১০ হাজার টাকা অর্থ দন্ড প্রাপ্ত পলাতক আসামী রুবেল ইসলাম জীবন (৩০) কে গ্রেপ্তার করেন। তাকে ১৬ ই জুলাই যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক আসামীকে জেল হাজতে প্রেরন করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ