প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৪
স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ ই জুলাই রোজ সোমবার উপজেলা পরিষদ এর হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-বশিরুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল কাইয়ূম মশাহিদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, পাটলী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ আঙ্গুর মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম , জগন্নাথপুর প্রেসক্লাব এর যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক অমিত দেব ও জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন প্রমূখ।
সভায় আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest