জগন্নাথপুরে কামারখাল উপ স্বাস্থ্য কেন্দ্রের মাসিক সভা

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৪

জগন্নাথপুরে কামারখাল উপ স্বাস্থ্য কেন্দ্রের মাসিক সভা

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুরে কামারখাল উপ স্বাস্থ্য কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত কামারখাল উপ স্বাস্থ্য কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ৯ ই জুলাই রোজ মঙ্গলবার সকালে এই স্বাস্থ্য কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভাপতি কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়ার সভাপতিত্বে ও  সদস্য সচিব উপজেলা  উপ-সহকারী মেডিকেল অফিসার কামারখাল উপ স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক ডাঃ  মোঃ শহিদুল্লাহ কায়সার এর সঞ্চালনায় মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক রূপক রাজ বৈদ্য,  মিডওয়াইফ সুমা বেগম, কামারখাল উপ স্বাস্থ্য কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সদস্য ইউনূছ মিয়া, আব্দুল মালিক, কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আছাদুল হক, কলকলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার মসিক আহমদ, তরুণ সমাজ সেবক যুবরাজ মিয়া, মিঠন আহমেদ, শুয়েব আহমদ, জাকারিয়া সওদাগর ও তুফা বেগম প্রমূখ সহ  এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সংক্রান্ত আরও সংবাদ