জগন্নাথপুরে আট জুয়াড়ী গ্রেপ্তার

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৪

জগন্নাথপুরে আট জুয়াড়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে জুয়ার আসর থেকে ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার একদল পুলিশ গতকাল ৭ ই জুলাই রোজ রবিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মকবুলাবাদ গ্রামের ফারুক মিয়ার বসতবাড়ি বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মকবুলাবাদ গ্রামের ফারুক মিয়ার ছেলে সাদিক মিয়া (৩১), রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের মৃত মিসকন্দর আলীর ছেলে আমির হোসেন (৫২), জগন্নাথপুর বড় দিঘীরপাড় এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে রোজন মিয়া (৪০), মিরপুর ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের মনু মিয়ার ছেলে সুমন মিয়া (৩১), লোহারগাঁও গ্রামের মৃত আব্দুর নূরের ছেলে রাজু মিয়া (২২), ছাতক উপজেলার পূর্ব বসন্তপুর গ্রামের ছিদ্দিক আলীর ছেলে দিলদার হোসেন (২৮), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হরিনগর (বাগাউড়া) গ্রামের মৃত ছন্তর মিয়ার ছেলে ছুরত মিয়া (৫০) ও একই উপজেলার দীঘলবাক গ্রামের আলকাছ উল্লার ছেলে সানকার মিয়া (৪৩) কে জুয়ার আসর থেকে জুয়া খেলারত অবস্থায় গ্রেপ্তার করেছে।এসময় জুয়ার আসর থেকে এক লাখ ৩০ হাজার ৭২০ টাকা জব্দ করা হয়।
এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, জুয়াড়িদের বিরুদ্ধে থানার এসআই রফিজুল মিয়া বাদী হয়ে মামলা করেন। পরে জুয়াড়িদের সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ