প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৪
সিলেট থেকে সংবাদদাতাঃ
হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলনে নেমেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আন্দোলনের অংশ হিসেবে শনিবার (৬ জুলাই) বিকাল তিনটা ৪৫ মিনিট থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এসময় বিকাল তিনটা ৪৫ থেকে ৫টা ১৫ পর্যন্ত প্রায় দেয় ঘন্টা শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রাখে।
মহাসড়কে আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সিলেট সুনামগঞ্জ মহাসড়কের রাস্তার দুইপাশ অবরোধ করে আন্দোলন চালিয়ে যেতে থাকেন। এসময় দুইপাশে সৃষ্টি হয় প্রায় ৫ কি.মি দীর্ঘ যানজটের। এতে আটকে পড়েন হাজার হাজার যাত্রী।
শাবির প্রধান ফটকের সামনে এ অবরোধে অংশ নেন প্রায় তিন শতাধিক শিক্ষার্থী। এ সময় ‘কোটা না মেধা- মেধা মেধা’ ‘সংবিধানের মূল কথা-সুযোগের সমতা’, ‘বঙ্গবন্ধুর বাংলায়-বৈষম্যের ঠাঁই নাই’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়-বৈষম্যের ঠাঁই নাই’, ‘মুক্তিযুদ্ধের চেতনা-কোটা প্রথা মানে না’ ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে উঠে সমাবেশস্থল।
এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, কেন স্বাধীন বাংলাদেশে মেধাবী শিক্ষার্থীরা কোটা নিয়ে বৈষম্যের স্বীকার হবে? ১ম এবং ২য় শ্রেণির সরকারি চাকরির ৫৬ শতাংশ যদি কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় মেধাবী শিক্ষার্থীরা কি করবে? শিক্ষার্থীদের পক্ষে এমন অবহেলা এবং বৈষম্য মেনে নেওয়া সম্ভব না। তাই ২০১৮ সালে কোটা নিয়ে যে পরিপত্র জারি করা হয়েছিল তা বহাল রাখতে হবে। যতক্ষণ না ২০১৮ সালের পরিপত্র বহাল থাকছে এবং কোটা ব্যবস্থা বাতিল করে মেধার ভিত্তিতে চাকরিতে নিয়োগ দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest