সিলেট -সুনামগঞ্জ মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৪

সিলেট -সুনামগঞ্জ মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে

স্টাফ রিপোর্টারঃ

সিলেট -সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে লবণ ভর্তি ট্রাক খাদে পড়ে চালক ও হেলপার আহত হয়েছেন। আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, নারায়ণগঞ্জ থেকে সুনামগঞ্জের দিরাই উপজেলাগামী লবণ ভর্তি ট্রাক (রেজিঃনং-ঢাকা-মেট্রো-অ-১১-১৩-১১) নিয়ন্ত্রণ হারিয়ে সিলেট – সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক এর শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন এর চন্দপুর জামে মসজিদ সংলগ্ন এলাকায় সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ট্রাক এর চালক আবুল মিয়া ও হেলপার সাহেলকে ট্রাক ভিতর থেকে সুস্থ অবস্থায় উদ্ধার করেন। আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ