প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৪
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের পল্লীতে ভারতীয় ৮৫ বোতল মদসহ মাদক ব্যবসায়ী সুকেশ(৩৮)কে গ্রেপ্তার করার পাশা-পাশি একটি মোটরসাইকেল আটক করেছে থানা পুলিশ। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
আদালত ও পুলিশের মিডিয়া সেল সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার এসআই মোহাম্মদ আতিয়ার রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ৩০ শে জুন দিবাগত রাত প্রায় আড়াই ঘটিকার সময় দোয়ারাবাজার উপজেলার বালিউড়া বাজারস্থ চার রাস্তার মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার পানাইল গ্রামের মৃত উপেন্দ্র আচার্য্যর ছেলে মাদক ব্যবসায়ী সুকেশ আচার্য্য (৩৮) কে গ্রেপ্তার করেন। এ সময় গ্রেপ্তারকৃত আসামীর নিকট থেকে ৬৩ বোতল Officer’s Choice, ২২ বোতল McDowells নামক মোট ৮৫ বোতল মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করেন। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামী সুকেশ আচার্য্যর বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে ১ লা জুলাই সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আদালত এর বিজ্ঞ বিচারক আসামী সুকেশ আচার্য্য(৩৮)কে জেল হাজতে প্রেরন করেছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest