হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে পুত্র মুহিনুল (২৮) এর মৃত্যুর পাঁচ দিন ব্যবধানে পিতা সিরাজুল (৬৮) মৃত্যু বরন করেছেন। পরিবারে শোকের ছায়া নেমেছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত পাড়ারগাঁও গ্রামের মাদ্রাসা বাড়ী নিবাসী সাবেক মেম্বার মোঃ সিরাজুল ইসলাম এর পুত্র মোঃ মুহিনুল ইসলাম (২৮) বিগত ২১ শে জুন দিবাগত রাতে সিলেট শহরস্থ রাগীব রাবেয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু করে। এবং পরদিন নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তার সম্পন্ন হয়। দাফন শেষে পুত্র শোকে শোকাহত পিতা সাবেক মেম্বার মোঃ সিরাজুল ইসলাম (৬৮) স্ট্রোক করলে তাকে সিলেট শহরস্থ মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। ২৬ শে জুন বিকাল ২ টা ৩০ মিনিটের সময় চিকিৎসাধীন অবস্থায় মোঃ সিরাজুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাদের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া বইছে। প্রয়াত সিরাজুল ইসলাম এর জানাজার নামাজ এর সময় সূচী পরবর্তীতে জানানো হবে।
এ বিষয়টি জানিয়েছেন প্রয়াত মুহিনুল ইসলাম এর চাচাতো ভাই ও প্রয়াত সিরাজুল ইসলাম এর ভাতিজা কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আলাল হোসেন রানা।