জগন্নাথপুরে প্রধানমন্ত্রী উপহার পেয়েছেন বন্যার্ত ৫ শতাধিক পরিবার

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৪

জগন্নাথপুরে প্রধানমন্ত্রী উপহার পেয়েছেন বন্যার্ত ৫ শতাধিক পরিবার

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বন্যার্ত দুর্গত পাঁচ শতাধিক পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ উপলক্ষে ২৫শে জুন মঙ্গলবার বিকালে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর আয়োজনে জগন্নাথপুর উপজেলা সদরস্থ আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মিজানুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু মিয়ার পরিচালনায় ত্রাণ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ আজাদ ডন।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ -১ আসন এর সংসদ সদস্য রণজিৎ চন্দ্র সরকার।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আহমদ মুক্তা।
এসময় দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন সহ সুবিধাভোগী পরিবার এর মানুষ উপস্থিত ছিলেন।
বক্তব্য পর্ব শেষে অনুষ্ঠান এর অতিথি বৃন্দ বন্যার্ত ৫ শত পরিবার এর হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার তুলে দিয়েছেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ