প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২৪
স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে “আমরা বাল্য বন্ধু ফাউন্ডেশন (ABBF)” কর্তৃক বন্যা দুর্গত পরিবার এর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সামাজিক সংগঠন “”আমরা বাল্য বন্ধু ফাউন্ডেশন (ABBF) “এর অর্থায়নে উপজেলার বন্যা দুর্গত পরিবারকে সহায়তা করার লক্ষে ২২ শে জুন দিবাগত সন্ধ্যা রাতে আটপাড়া উচ্চ বিদ্যালয়, পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজ ও আব্দুল কাদির সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রিত ১ শত ৬৭ টি পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছেন এই সংগঠন এর অন্যতম সদস্য কলকলিয়া বাজার এর বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ূন কবির, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ তাহিদুর রহমান ও তরুণ সমাজ সেবক মোঃ উকিল আলী।
এই অর্থ বিতরণকালে বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, মেম্বার মসিক আহমদ ও কলকলিয়া বাজার বনিক সমিতির কোষাধ্যক্ষ মোঃ মনসুর মিয়া।
এই সংগঠন এর অন্যান্য অন্যতম সদস্যরা হচ্ছেন, যুক্তরাষ্ট্র প্রবাসী তারিকুল আম্বিয়া অপু,যুক্তরাজ্য প্রবাসী আনছার সিদ্দীকি,রয়েল আহমদ,শিপু মিয়া, অস্ট্রেলিয়া প্রবাসী শামীম আহমদ, ইতালি প্রবাসী আব্দুল জহির,ইজ্জাদুর রহমান দুলাল,সৌদি আরব প্রবাসী আনিছ আলী,সৈয়দুল হোসেন,আশরাফুল ইসলাম, বাংলাদেশে বসবাসরত এক্সিম ব্যাংক মাইজগাঁও শাখার ম্যানেজার মোঃ তালিমুল ইসলাম, সাইনুল হক,জাহাঙ্গীর আলম,আব্দুল কাইয়ূম,দীপন দাস,বকুল দাস, আজিজুর রহমান ও স্বপন কুমার দাশ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest