প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, জুন ২০, ২০২৪
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে ঘাস কাটতে গিয়ে ঢলের স্রোতে ডুবে রুহুল আমিন (৩৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
২০ শে জুন রোজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সাতা গ্রামে এ ঘটনা ঘটে।
রুহুল আমিন সাতা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে গ্রামের হাওরে ছেলে ইয়াছিনকে সঙ্গে নিয়ে গরুর জন্য ঘাস কাটতে যান কৃষক রুহুল আমিন। পরে ঘাস কাটা অবস্থায় হঠ্যাৎ করে নৌকা থেকে বন্যার পানির স্রোতে পড়ে ডুবে যান ওই কৃষক। এসময় তাঁর ছেলে ইয়াছিনের চিৎকারে আশপাশের লোকজন এসে ওই কৃষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক ওই কৃষককে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক তাজুল ইসলাম বলেন, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি হাসপাতালে আসার আগেই মারা যান।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, রুহুল আমিন শারীরিকভাবে অসুস্থ থাকায় পানি থেকে উঠতে পারেননি। কারো কোন অভিযাগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest