প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, জুন ৬, ২০২৪
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
সিলেটে অবৈধভাবে আসা ভারতীয় চিনিবোঝাই ১৪ ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। আজ বৃহস্পতিবার ভোর ৬টায় সিলেট সদর উপজেলার কোম্পানীগঞ্জ-জালালাবাদ রোডের উমাইরগাঁও এলাকার ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভারতীয় চিনিবোঝাই গাড়িগুলো জব্দ করা হয়। এ পর্যন্ত এটি জেলায় জব্দকৃত সবচেয়ে বড় চালান।
জানা যায়, ট্রাকগুলো কোম্পানীগঞ্জ থেকে জালালাবাদের দিকে যাচ্ছিল। এ সময় পুলিশ ধাওয়া দিলে ১৪টি ট্রাক, প্রাইভেটকার ও ১টি মোটরসাইকেল রেখে পালিয়ে যায় চোরাকারবারিরা। জব্দকৃত চিনির অনুমানিক মূল্য ২ কোটি টাকা। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জালালাবাদ থানার সহকারী পুলিশ কমিশনার কামরুল ইসলাম, ওসি মিজানুর রহমান, ওসি তদন্ত খালেদ মামুনসহ পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় চিনিবোঝাই ১৪টি ট্রাক, ১টি প্রাইভেটকার ও ১টি মোটরসাইকেল জব্দ করেছি। জালালাবাদ থানার ওসি মিজানুর রহমান বলেন, সিলেটের সর্ববৃহৎ ভারতীয় চিনি চোরাচালান জব্দ করা হয়েছে। আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: কালবেলা.কম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest