প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, জুন ৩, ২০২৪
সিনিয়র নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷ সোমবার(৩ জুন) দুপুর ১ টায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের দরগাপাশা পয়েন্টে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে৷
নিহত মোটর সাইকেল চালক জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ছাতারকোনা গ্রামের মো: আবুল কালামের ছেলে মো: শিব্বির আহমদ (২২)। এ সময় তার সঙ্গে থাকা একই এলাকার রিয়াজ উদ্দিনের পুত্র সাদ্দাম হোসেন (২০) নামের আরেক আরোহীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১ টারদিকে দরগাপাশা ইউনিয়নের জগন্নাথপুর-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দরগাপাশা নামক পয়েন্টে জগন্নাথপুর থেকে ছেড়ে আসা মিনিবাস ও সুনামগঞ্জ থেকে ছুটে আসা মোটর সাইকেলকে সামন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে শিব্বির আহমদ নিহত হন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরোহী সাদ্দাম হোসেনের মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে ।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদীর হোসেন ঘটনার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে৷
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest