প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, মে ৩০, ২০২৪
হুমায়ূন কবীর ফরীদি##
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোনার বাংলার রাখাল রাজা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ৩০ শে মে রোজ বৃহস্পতিবার বাদ আছর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এর আয়োজনে উপজেলা সদর জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম এ মুকিত, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সোবহান, জগন্নাথপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুল ইসলাম, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক তখবুর হোসেন, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসিম ডালিম, যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়া, যুগ্ম আহবায়ক শামীম আহমদ, যুগ্ম আহবায়ক তারেক মিয়া, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নূরুল ইসলাম, জগন্নাথপুর পৌর সভার ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিল, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজমুল হক, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক শাহীনুর রহমান শাহীন ও পৌর যুবদলের সদস্য রোকন মিয়া, জগন্নাথপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন প্রমূখ সহ দলীয় নেতাকর্মী বৃন্দ ।
এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার পাশা-পাশি বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জগন্নাথপুর উপজেলা সদর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আজমল হোসেন জামী।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest