জগন্নাথপুর- পাগলা সড়কে বাস দুর্ঘটনায় মহিলা সহ ৮ জন আহত

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, মে ২৯, ২০২৪

জগন্নাথপুর- পাগলা সড়কে বাস দুর্ঘটনায় মহিলা সহ ৮ জন আহত

স্টাফ রিপোর্টারঃ

পাগলা-জগন্নাথপুর – রানীগঞ্জ -আউশকান্দী আঞ্চলিক মহাসড়কে বাস দুর্ঘটনায় মহিলা সহ  প্রায় ৮ জন যাত্রী আহত হয়েছেন। আহতরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ও স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিরা সুত্রে জানাযায়,  সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর এলাকাস্থ বাসস্ট্যান্ড থেকে ২৯ শে মে রোজ বুধবার  সকাল ৯ ঘটিকার সময় ছেড়ে যাওয়া দ্রুত গতিতে সুনামগঞ্জগামী রিয়াদ এন্ড আদিবা এন্টারপ্রাইজ ( গাড়ীর নাম্বার – ঢাকা -মেট্রো-ব-১১-৭৩৪৪) নামক যাত্রীবাহী বাস সকাল প্রায় ৯ টা ৫৫ মিনিটের সময় পাগলা -জগন্নাথপুর -রানীগঞ্জ -আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক এর জগন্নাথপুর অংশের যোগলনগর পয়েন্ট এর প্রায়  ৫০ গজ দক্ষিণ পার্শ্বে পৌঁছা মাত্রই এই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে চালক ও মহিলা সহ প্রায় ৮ জন আহত হয়েছেন। আহতরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে কারো অবস্থা তেমন গুরুতর নয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ