সুনামগঞ্জে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, মে ২৫, ২০২৪

সুনামগঞ্জে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

 

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স রুম -ছবি সংগৃহীত

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
সুনামগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স রুমে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে নয়টায় কনফারেন্সে সভাপতিত্ব করেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সিভিল সার্জন ডা. আহমদ হোসেন, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক মো. মাহবুবুর রহমান প্রমুখ।
সভায় পুলিশি তদন্তের ত্রুটিবিচ্যুতি নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাং হেলাল উদ্দিন।
উম্মুক্ত আলোচনায় তদন্ত সংস্থা সমূহের বিভিন্ন আইনী প্রশ্নের দিকনির্দেশনা মূলক উত্তর প্রদান করেন জেলা জজ, সিজেএম সহ উপস্থিত বিজ্ঞ ম্যাজিস্ট্রেটবৃন্দ।
কনফারেন্সের মূল উদ্দেশ্য ছিল পুলিশি তদন্ত প্রক্রিয়ার ত্রুটিগুলো চিহ্নিত করা এবং সেগুলো সমাধানের উপায় খুঁজে বের করা। আলোচনায় পুলিশি তদন্তের গুণগত মান বৃদ্ধি, ন্যায়বিচার নিশ্চিত করা, এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সমন্বয় সাধনের উপায় নিয়ে আলোচনা করা হয়।
এছাড়াও, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে ম্যাজিস্ট্রেসির কার্যকর সমন্বয়ের গুরুত্ব নিয়ে আলোচনা হয় এবং ভবিষ্যতে তদন্ত প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়েও পরামর্শ প্রদান করা হয়।

 

এ সংক্রান্ত আরও সংবাদ